মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির

অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সফরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হলে যেকোনো সময় এ সফর হতে পারে। এ বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব পোষণ করছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, নতুন দায়িত্ব নেওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটিই তার প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকটি আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের মধ্যে কিছু চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংলাপ ও আলোচনার মাধ্যমে এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। এ বিষয়ে তারা আশাবাদী বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সফরের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে কোনো এক পর্যায়ে প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন। দুই দেশের মধ্যে থাকা চ্যালেঞ্জগুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং ভবিষ্যৎ নিয়ে সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছে।

সফরের সম্ভাব্য সময় বা তারিখ নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, পারস্পরিকভাবে অনুকূল একটি অবস্থানে পৌঁছানোর পরই সফরের সময় ও তারিখ নিয়ে আলোচনা হবে।

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে—এমন গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, আলোচনা চলছে। তবে গুঞ্জনের বিষয়ে তিনি মন্তব্য করতে চান না; বাস্তব পরিস্থিতির ভিত্তিতেই কথা বলতে চান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবারের বৈঠকটি খুব ভালো হয়েছে। এ আলোচনার মাধ্যমে শিগগিরই ইতিবাচক ফলাফল আসতে পারে বলে তিনি আশাবাদী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সফরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হলে যেকোনো সময় এ সফর হতে পারে। এ বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব পোষণ করছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, নতুন দায়িত্ব নেওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটিই তার প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকটি আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের মধ্যে কিছু চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংলাপ ও আলোচনার মাধ্যমে এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। এ বিষয়ে তারা আশাবাদী বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সফরের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে কোনো এক পর্যায়ে প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন। দুই দেশের মধ্যে থাকা চ্যালেঞ্জগুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং ভবিষ্যৎ নিয়ে সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছে।

সফরের সম্ভাব্য সময় বা তারিখ নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, পারস্পরিকভাবে অনুকূল একটি অবস্থানে পৌঁছানোর পরই সফরের সময় ও তারিখ নিয়ে আলোচনা হবে।

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে—এমন গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, আলোচনা চলছে। তবে গুঞ্জনের বিষয়ে তিনি মন্তব্য করতে চান না; বাস্তব পরিস্থিতির ভিত্তিতেই কথা বলতে চান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবারের বৈঠকটি খুব ভালো হয়েছে। এ আলোচনার মাধ্যমে শিগগিরই ইতিবাচক ফলাফল আসতে পারে বলে তিনি আশাবাদী।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream