মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুয়েটের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির সঙ্গে ভাইস চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর চ্যান্সেলর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ভাইস-চ্যান্সেলর কুয়েটের বর্তমান সার্বিক অবস্থা, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে চ্যান্সেলর ও রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের ক্ষেত্রে কুয়েটকে আরও এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা সম্পর্কেও অবহিত করেন।

কুয়েটের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির বিষয়ে অবহিত হয়ে চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে কুয়েটের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থনের আশ্বাস প্রদান করেন।

এ সময় কুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আশরাফুল গনি ভূঁইয়া, প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, ইলেক্ট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ ইলিয়াছ ইনাম, প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ হাসান আলী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুবাইয়াত মোস্তাক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে কুয়েটের ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত ৪র্থ সমাবর্তন আয়োজনের বিষয়ে চ্যান্সেলর ও রাষ্ট্রপতিকে অবহিত করেন  এবং সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য তাঁর সম্মতি প্রার্থনা করেন। রাষ্ট্রপতি এতে সম্মতি জ্ঞাপন করে সমাবর্তনের সম্ভাব্য তারিখ ১৪ জানুয়ারি ২০২৭ নির্ধারণের নির্দেশনা প্রদান করেন। তবে সমাবর্তনের চূড়ান্ত তারিখ পরবর্তীতে নির্ধারণ করে সংশ্লিষ্ট সকলকে অবহিত করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কুয়েটের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির সঙ্গে ভাইস-চ্যান্সেলরের এ সৌজন্য সাক্ষাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করে। চ্যান্সেলর ও রাষ্ট্রপতির সন্তোষ প্রকাশ এবং সহযোগিতার আশ্বাস কুয়েটের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সাক্ষাৎ শেষে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দিকনির্দেশনা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কুয়েটের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির সঙ্গে ভাইস চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream