বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মৌলভীবাজারে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে চালক নিহত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুধাময় দেব (৫৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রীও আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক সড়কের চাতুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুধাময় দেব রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভূমিউড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে চাতুরা এলাকায় ঢাকা মেট্রো-গ-১৩-৫৯৬৭ নম্বরের একটি প্রাইভেটকারের সঙ্গে মৌলভীবাজার থ-১২-৪৯০১ নম্বরের সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক সুধাময় দেবসহ দুই যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সুধাময় দেবকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়। এ সময়ই তিনি মারা যান।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে চালক নিহত

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুধাময় দেব (৫৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রীও আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক সড়কের চাতুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুধাময় দেব রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভূমিউড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে চাতুরা এলাকায় ঢাকা মেট্রো-গ-১৩-৫৯৬৭ নম্বরের একটি প্রাইভেটকারের সঙ্গে মৌলভীবাজার থ-১২-৪৯০১ নম্বরের সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক সুধাময় দেবসহ দুই যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সুধাময় দেবকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়। এ সময়ই তিনি মারা যান।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream