বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নওগাঁয় চতুর্থ দিনেও বাস শ্রমিকদের কর্মবিরতি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নওগাঁয় চতুর্থ দিনেও বাস শ্রমিকদের কর্মবিরতি
ছবি: সংগৃহীত

নওগাঁয় আবারও কর্মবিরতিতে গেছেন বাস শ্রমিকরা। টানা চতুর্থ দিনের মতো জেলার অভ্যন্তরীণসহ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, টার্মিনালে সারিবদ্ধভাবে বাসগুলো দাঁড়িয়ে আছে। কোনো রুটেই স্ট্যান্ড থেকে বাস ছেড়ে যায়নি।

বাস শ্রমিকদের ভাষ্য, গত সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে বাস ও সিএনজি চালকদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে কয়েকটি শর্তে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল। তবে মঙ্গলবার সকাল ১০টার দিকে বদলগাছিতে আবারও সিএনজি চালকরা বাস চলাচলে বাধা দেন।

এর প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। ফলে দূর-দূরান্তে যাতায়াতকারী মানুষ সমস্যায় পড়েছেন। বাধ্য হয়ে অনেকে অটোরিকশা ও সিএনজিতে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে আবারও বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় চতুর্থ দিনেও বাস শ্রমিকদের কর্মবিরতি

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁয় আবারও কর্মবিরতিতে গেছেন বাস শ্রমিকরা। টানা চতুর্থ দিনের মতো জেলার অভ্যন্তরীণসহ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, টার্মিনালে সারিবদ্ধভাবে বাসগুলো দাঁড়িয়ে আছে। কোনো রুটেই স্ট্যান্ড থেকে বাস ছেড়ে যায়নি।

বাস শ্রমিকদের ভাষ্য, গত সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে বাস ও সিএনজি চালকদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে কয়েকটি শর্তে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল। তবে মঙ্গলবার সকাল ১০টার দিকে বদলগাছিতে আবারও সিএনজি চালকরা বাস চলাচলে বাধা দেন।

এর প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। ফলে দূর-দূরান্তে যাতায়াতকারী মানুষ সমস্যায় পড়েছেন। বাধ্য হয়ে অনেকে অটোরিকশা ও সিএনজিতে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে আবারও বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream