বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও হকার-ব্যবসায়ীদের সাথে ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

মিরপুর মডেল থানা সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় সিটি করপোরেশনের অভিযান পরিচালনাকালে দুর্ঘটনাবশত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে চরম ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় ফুটপাতের ব্যবসায়ী ও হকাররা।

একপর্যায়ে তারা চড়াও হয়ে সিটি করপোরেশনের ৩টি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এছাড়া উত্তেজিত জনতা অভিযানে ব্যবহৃত একটি ভেকু (খননযন্ত্র) এবং পুলিশের একটি টহল গাড়ি ভাঙচুর করে। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও হকার-ব্যবসায়ীদের সাথে ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

মিরপুর মডেল থানা সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় সিটি করপোরেশনের অভিযান পরিচালনাকালে দুর্ঘটনাবশত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে চরম ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় ফুটপাতের ব্যবসায়ী ও হকাররা।

একপর্যায়ে তারা চড়াও হয়ে সিটি করপোরেশনের ৩টি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এছাড়া উত্তেজিত জনতা অভিযানে ব্যবহৃত একটি ভেকু (খননযন্ত্র) এবং পুলিশের একটি টহল গাড়ি ভাঙচুর করে। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream