বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ
ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ কাউকে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সরকার যথেষ্ট শক্ত অবস্থানে রয়েছে, তাই সরকারকে দুর্বল মনে করার কোনো সুযোগ নেই।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তার দাবি, যে দেশ হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে আশ্রয় দিয়েছে, তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।

সংবিধান সংশোধনের বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, এ নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

এ সময় তিনি জানান, খতিব ও পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মূল্যবোধ বাস্তবায়ন ও এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ কাউকে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সরকার যথেষ্ট শক্ত অবস্থানে রয়েছে, তাই সরকারকে দুর্বল মনে করার কোনো সুযোগ নেই।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তার দাবি, যে দেশ হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে আশ্রয় দিয়েছে, তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।

সংবিধান সংশোধনের বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, এ নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

এ সময় তিনি জানান, খতিব ও পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মূল্যবোধ বাস্তবায়ন ও এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream