যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে এবং সীমান্ত এলাকায় ভারতের সঙ্গে চোরাচালান সম্পূর্ণ বন্ধ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সংবিধান সংশোধন কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
তিনি স্পষ্ট করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে, সে যেই হোক কিংবা যত শক্তিধর ব্যক্তিই হোক না কেন, কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

সংসদ সদস্য বলেন, সীমান্ত এলাকায় ভারতীয় মাদকসহ বিভিন্ন সামগ্রী চোরাকারবারীরা পাচার করে আসছে। মাঝে মধ্যেই কিছু কিছু মাদক ও মালামাল জব্দও করা হচ্ছে। কিন্তু মাঝেমধ্যে দু-একজন বাহক আটক হলেও মূল হোতা বা মূল চোরাকারবারীরা অধরাই থেকে যাচ্ছে। সীমান্ত পাহাড়ায় নিয়োজিত বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করার তাগিদ দেন তিনি।
একই সঙ্গে তিনি পুলিশ ও বিজিবির টহল বাড়ানোর নির্দেশনা দেন, যাতে যেকোনো ধরনের অপরাধ প্রবণতা ও বেআইনি কর্মকাণ্ড দ্রুত বন্ধ করা সম্ভব হয়।
সভায় ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন ও বাফার গোডাউন কর্মকর্তার নিকট এলাকায় কোনো সার সংকট আছে কি না জানতে চান এমপি মাহমুদুল হক রুবেল। জবাবে বাফার গোডাউন কর্তৃপক্ষ জানায়, এলাকায় কোনো সারের সংকট নেই। বর্তমানে যে পরিমাণ সার মজুদ রয়েছে, তা দিয়ে আগামী অন্তত চার মাস চলবে। তাই সারের কোনো সংকট হওয়ার সম্ভাবনা নেই।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান, ঝিনাইগাতী থানা অফিসার ইনচার্জের (ওসি) প্রতিনিধি এস কানাই লাল, সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত থেকে বক্তব্য দেন।
মতামত