বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

মিরপুরে উচ্ছেদ অভিযানের সময় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথ সমন্বয় করেননি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ কারণে সেখানে সমন্বয়ের ঘাটতি ছিল উল্লেখ করে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জননিরাপত্তা ও সামাজিক শান্তি নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা উচিত নয়।

চাঁদাবাজদের তালিকা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এ ধরনের তালিকা তৈরি পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। পুলিশের কাছে চাঁদাবাজদের পাশাপাশি সন্ত্রাসী, অপরাধী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারীদের তালিকাও রয়েছে। এসব তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে এবং তা আরও জোরদার করা হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ট্রিপল নাইন নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও দাবি করেন তিনি।

কোনো ঘটনায় ব্যবস্থা না নিলে সেটি পুলিশের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট ঘটনাগুলোতে পুলিশের বা সরকারের কোনো ব্যর্থতা নেই। তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে ঘটনায় যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাড্ডা ক্লিনিকের ঘটনায় কোনো সংসদ সদস্যের সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।

ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকার একটি ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, মামলা নথিভুক্ত করার আগে পুলিশকে কিছু প্রাথমিক যাচাই করতে হয়। এরপর নিয়ম অনুযায়ী মামলা গ্রহণ করা হয়। যিনি মামলা করেছেন বলে দাবি করা হয়েছে, তার নামে কোনো মামলা হয়নি; সংশ্লিষ্ট রিয়েল এস্টেট কোম্পানির পরিচালক মামলা করেছেন বলেও জানান তিনি।

চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, মিরপুরের ওই ঘটনায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরও তাকে চাঁদা চাওয়া হয়নি বলে জানিয়েছেন। বিএনপিকে উদ্দেশ্য করে ঢালাওভাবে চাঁদাবাজির অভিযোগ তোলার কোনো বক্তব্য থাকলে জনগণই তার বিচার করবে বলে মন্তব্য করেন তিনি।

ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিউগিনি প্রোপার্টিজ কিংবা পাশের জমির সঙ্গে সংশ্লিষ্ট যেই হোক, সবাইকে তদন্তের আওতায় আনা হচ্ছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream