জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। কয়েকটি ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিএফআইইউর চিঠিতে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য পাঠাতে বলা হয়েছে। এর মধ্যে হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি যাচাইয়ের (কেওয়াইসি) নথি এবং লেনদেনের বিবরণসহ সংশ্লিষ্ট অন্যান্য তথ্য রয়েছে। চিঠি পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়।
পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় সালমান মুক্তাদির জানান, ওই ঘটনায় তাকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন নেই।
মতামত