বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য তুলে ধরা ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নির্মাণ করা হবে—এমন খবর সঠিক নয়। এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে থাকা স্বাধীনতা স্তম্ভের কাজ কীভাবে সম্পন্ন করা যায়, সেটি নিয়ে সরকার আলোচনা করছে। স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা বাস্তবায়নের বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

আহমেদ আযম খান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে ওই স্থানে কী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছিল। তবে বর্তমান সরকার সে বিষয়টি নিয়ে কাজ করছে না। সরকারের নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য তুলে ধরা ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নির্মাণ করা হবে—এমন খবর সঠিক নয়। এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে থাকা স্বাধীনতা স্তম্ভের কাজ কীভাবে সম্পন্ন করা যায়, সেটি নিয়ে সরকার আলোচনা করছে। স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা বাস্তবায়নের বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

আহমেদ আযম খান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে ওই স্থানে কী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছিল। তবে বর্তমান সরকার সে বিষয়টি নিয়ে কাজ করছে না। সরকারের নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream