বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কচুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন নাজমুন নাহার বেবী

‎চাঁদপুরের কচুয়া উপজেলারর ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের জাহাজী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি বসতঘর পুড়ে ছাই হয়েছে।

‎‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

‎‎অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো,ওই বাড়ির মকবুল হোসেন, কামাল হোসেন, আলামিন হোসেন ও আরিফ হোসেন এর পরিবার। আগুনে বসতঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রী, স্বর্ণালংকার ও নগদ টাকা পুড়ে গেছে।

‎‎স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নয়টি বসতঘর ও ঘরের সব মালামাল পুড়ে যায়।

‎‎অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাস দেন।তারই ধারাবাহিকতায় (১লা অক্টোবর ২০২৬) সকালে ক্ষতিগ্রস্থ চারটি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে দূর্যোগ ও ত্রান মন্ত্রানালয়ের সহযোগিতায় কচুয়া উপজেলা পিআইও অফিস থেকে ৭৫০০/= টাকা (সাত হাজার পাঁচশত টাকা) করে মোট ত্রিশ হাজার টাকা অনুদান প্রদান করেন ইউএনও অমিত রায়।

‎এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনা আক্তারসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কচুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন নাজমুন নাহার বেবী

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

‎চাঁদপুরের কচুয়া উপজেলারর ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের জাহাজী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি বসতঘর পুড়ে ছাই হয়েছে।

‎‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

‎‎অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো,ওই বাড়ির মকবুল হোসেন, কামাল হোসেন, আলামিন হোসেন ও আরিফ হোসেন এর পরিবার। আগুনে বসতঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রী, স্বর্ণালংকার ও নগদ টাকা পুড়ে গেছে।

‎‎স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নয়টি বসতঘর ও ঘরের সব মালামাল পুড়ে যায়।

‎‎অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাস দেন।তারই ধারাবাহিকতায় (১লা অক্টোবর ২০২৬) সকালে ক্ষতিগ্রস্থ চারটি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে দূর্যোগ ও ত্রান মন্ত্রানালয়ের সহযোগিতায় কচুয়া উপজেলা পিআইও অফিস থেকে ৭৫০০/= টাকা (সাত হাজার পাঁচশত টাকা) করে মোট ত্রিশ হাজার টাকা অনুদান প্রদান করেন ইউএনও অমিত রায়।

‎এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনা আক্তারসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream