বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

“এই স্লোগান দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে  উৎসবমুখর পরিবেশে ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার  সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ​রাজস্থলী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লিছা চাকমা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলক নির্বাহী অফিসার মো: ইউছুফ হাসান প্রবীণদের সম্মান ও সুরক্ষা সুনিশ্চিত করার ওপর জোর দিয়ে  বক্তব্যে তিনি বলেন, ​প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাঁরা আমাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার উৎস। 

তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। বর্তমান সরকার ও উপজেলা প্রশাসন প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবার ও সমাজ সব পর্যায়েই প্রবীণদের সম্মান ও উপযুক্ত মর্যাদা দিতে আমাদের সবার এগিয়ে আসার আহবান জানান । 

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, নওশাদ খান, প্রাণী সম্পদ অফিসার আবদুল নোমান, সাংবাদিক আজগর আলী খান, জামাতের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা প্রমুখ। ​উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ,  গণ্যমান্য ব্যক্তি ও প্রবীণ নাগরিকরা উক্ত র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভার পর সমাজ সেবা বিভাগের উদ্যােগে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঋণ গ্রহীতাদের  ২১ জনের মধ্যে  মোট দশ লক্ষ ৮০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে । 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

“এই স্লোগান দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে  উৎসবমুখর পরিবেশে ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার  সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ​রাজস্থলী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লিছা চাকমা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলক নির্বাহী অফিসার মো: ইউছুফ হাসান প্রবীণদের সম্মান ও সুরক্ষা সুনিশ্চিত করার ওপর জোর দিয়ে  বক্তব্যে তিনি বলেন, ​প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাঁরা আমাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার উৎস। 

তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। বর্তমান সরকার ও উপজেলা প্রশাসন প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবার ও সমাজ সব পর্যায়েই প্রবীণদের সম্মান ও উপযুক্ত মর্যাদা দিতে আমাদের সবার এগিয়ে আসার আহবান জানান । 

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, নওশাদ খান, প্রাণী সম্পদ অফিসার আবদুল নোমান, সাংবাদিক আজগর আলী খান, জামাতের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা প্রমুখ। ​উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ,  গণ্যমান্য ব্যক্তি ও প্রবীণ নাগরিকরা উক্ত র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভার পর সমাজ সেবা বিভাগের উদ্যােগে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঋণ গ্রহীতাদের  ২১ জনের মধ্যে  মোট দশ লক্ষ ৮০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে । 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream