নীলফামারী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের অধীনে ডোমার উপজেলা যুব রেড ক্রিসেন্টের ২০২৬-২০২৮ মেয়াদের ১৫ সদস্যের নতুন যুব নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আগামী দুই বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে দলনেতা হিসেবে মনোনীত হয়েছেন মোঃআব্দুর রশিদ। এছাড়া উপ-দলনেতা-১ সাইদ বীন ইসলাম এবং উপ-দলনেতা-২ মোছাঃ মোৎমাইন্না দিপ্তী মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটি আগামী দুই বছর ডোমার উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন মানবিক, সামাজিক, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে রয়েছেন মো. সিহাব প্রধান এবং উপ-প্রধান মো. সিয়াম হোসেন। প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম বিভাগে প্রধান মো. রিশাদ ইসলাম ও উপ-প্রধান মো. রিফাত ইসলাম।
আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগে প্রধান মোছা. সারমিন জাহান মিথিলা ও উপ-প্রধান মো. ইয়াসিন ইসলাম,দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগে প্রধান মো. রাবিন ইসলাম ও উপ-প্রধান অর্ঘ্য দিপ সাহা, স্বাস্থ্যসেবা বিভাগে প্রধান মিলন ইসলাম (হৃদয়) ও উপ-প্রধান মোছা. সুমাইয়া আক্তার আইনিন এবং তহবিল সংগ্রহ বিভাগে প্রধান মো. রেদোয়ানুল আমিন রিফাত ও উপ-প্রধান মো. মাসুদ রানা দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটির নেতৃবৃন্দ ডোমার উপজেলায় জনসচেতনতামূলক কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা ও মানবসেবামূলক বিভিন্ন উদ্যোগকে আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেছেন।
মতামত