বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

অবসরজনিত বিদায় সংবর্ধনায় সিক্ত বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের দুই প্রবীণ শিক্ষক

উৎসবমুখর পরিবেশ ও অশ্রুসিক্ত নয়নে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের দুই প্রবীণ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ সিনিয়র সহকারী শিক্ষক জনাব আলহাজ্ব সাইফুর রহমান এবং সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোঃ তৈবুর আলী-র বিদায় উপলক্ষে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

​বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মনিরুজ্জামান।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ তোফাজ্জল হোসেন চৌধুরী শফিক এবং ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট সমাজসেবক জনাব এমদাদুল হক।

​সংবর্ধনা সভায় বক্তারা বিদায়ী দুই শিক্ষকের দীর্ঘ শিক্ষকতা জীবনের ভূয়সী প্রশংসা করে বলেন, "তাঁদের সুদীর্ঘ কর্মজীবনে হাজারও শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন। শিক্ষার আলো ছড়াতে তাঁদের অবদানের কথা এ অঞ্চলের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।"

​অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষকদ্বয়কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে তাঁদের উত্তরোত্তর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর জীবনের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

অবসরজনিত বিদায় সংবর্ধনায় সিক্ত বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের দুই প্রবীণ শিক্ষক

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

উৎসবমুখর পরিবেশ ও অশ্রুসিক্ত নয়নে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের দুই প্রবীণ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ সিনিয়র সহকারী শিক্ষক জনাব আলহাজ্ব সাইফুর রহমান এবং সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোঃ তৈবুর আলী-র বিদায় উপলক্ষে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

​বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মনিরুজ্জামান।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ তোফাজ্জল হোসেন চৌধুরী শফিক এবং ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট সমাজসেবক জনাব এমদাদুল হক।

​সংবর্ধনা সভায় বক্তারা বিদায়ী দুই শিক্ষকের দীর্ঘ শিক্ষকতা জীবনের ভূয়সী প্রশংসা করে বলেন, "তাঁদের সুদীর্ঘ কর্মজীবনে হাজারও শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন। শিক্ষার আলো ছড়াতে তাঁদের অবদানের কথা এ অঞ্চলের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।"

​অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষকদ্বয়কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে তাঁদের উত্তরোত্তর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর জীবনের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream