বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সেন্টমার্টিন ভ্রমণে আসছে নতুন নিয়ম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সেন্টমার্টিন ভ্রমণে আসছে নতুন নিয়ম
ছবি: সংগৃহীত

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত ও রাত্রিযাপনে বিদ্যমান বিধিনিষেধে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। পর্যটকদের ভ্রমণের সময়সীমা ও রাত্রিযাপনের সুযোগ বাড়ানো হবে কি না, তা নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, দ্বীপের বাসিন্দা, পরিবেশবিদ, পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের মতামত নিয়ে আগামী ১৫ অক্টোবরের মধ্যে নতুন নীতিমালা চূড়ান্ত করা হবে।

পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকার বিষয়টিও বিবেচনায় নিয়ে নতুন গাইডলাইন তৈরি করা হবে।

২০২৪ সালের অক্টোবরে দ্বীপটির পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ১২ দফা নির্দেশনা জারি করা হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী বর্তমানে শুধু ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকদের রাত্রিযাপনের সুযোগ রয়েছে। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেখানে রাত কাটাতে পারেন। নির্ধারিত সংখ্যার বাইরে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয় না।

স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের দাবি, এসব বিধিনিষেধের কারণে গত এক বছরে সেন্টমার্টিনের পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। তারা অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটন মৌসুম চালুর দাবি জানিয়েছেন।

তবে পরিবেশবিদদের কেউ কেউ পর্যটন সময় বাড়ানোর বিপক্ষে। তাদের মতে, দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পর্যটকের সংখ্যা এবং ভ্রমণের সময় নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। পরিবেশবিদ মো. শামসুদ্দোহা মনে করেন, পর্যটনের সময় কোনোভাবেই তিন মাসের বেশি হওয়া উচিত নয়।

চূড়ান্ত সিদ্ধান্তের আগে সব পক্ষের মতামত নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সেন্টমার্টিন ভ্রমণে আসছে নতুন নিয়ম

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream