মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে পারিবারিক ও দেনমোহর/খোরপোষ সংক্রান্ত একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির খবর পাওয়া গেছে।

গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে মিজানুর রহমান আখন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর পরপরই তার বিরুদ্ধে স্ত্রী শাহীনা আক্তারের দায়ের করা পারিবারিক ও দেনমোহর/ভরণপোষণ সংক্রান্ত মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি সামনে এসেছে।

বাদীপক্ষের সূত্রে জানা যায়, বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজানুর রহমান আখন্দ তার স্ত্রী শাহীনা আক্তারের সঙ্গে যোগাযোগ রাখছেন না এবং ভরণপোষণও দিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এ কারণে তিনি আইনগত প্রতিকার চেয়ে আদালতের আশ্রয় নেন।

শাহীনা আক্তারের দাবি, মিজানুর রহমান আখন্দ অন্যত্র আরও বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত। তবে এসব অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

শাহীনা আক্তার বলেন, “বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজান আমার কোনো খোঁজ রাখছে না। যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ভরণপোষণও দিচ্ছে না। দীর্ঘদিন যোগাযোগের চেষ্টা করেও তাকে না পেয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি আমার আইনগত অধিকার ও ন্যায়বিচার চাই।”

আদালতের আদেশ অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা কার্যকর হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে পারে।

এদিকে, মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং গ্রেফতারি পরোয়ানার বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

এই বিষয় এনসিপি এর বান্দরবান জেলা সভাপতি মংসা প্রু জানান,পারিবারিক বিষয় হলেও যদি সত্যতা পাই তাহলে সাংগঠনিক ভাবে ব্যাবস্থা গ্রহণ করবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে পারিবারিক ও দেনমোহর/খোরপোষ সংক্রান্ত একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির খবর পাওয়া গেছে।

গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে মিজানুর রহমান আখন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর পরপরই তার বিরুদ্ধে স্ত্রী শাহীনা আক্তারের দায়ের করা পারিবারিক ও দেনমোহর/ভরণপোষণ সংক্রান্ত মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি সামনে এসেছে।

বাদীপক্ষের সূত্রে জানা যায়, বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজানুর রহমান আখন্দ তার স্ত্রী শাহীনা আক্তারের সঙ্গে যোগাযোগ রাখছেন না এবং ভরণপোষণও দিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এ কারণে তিনি আইনগত প্রতিকার চেয়ে আদালতের আশ্রয় নেন।

শাহীনা আক্তারের দাবি, মিজানুর রহমান আখন্দ অন্যত্র আরও বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত। তবে এসব অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

শাহীনা আক্তার বলেন, “বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজান আমার কোনো খোঁজ রাখছে না। যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ভরণপোষণও দিচ্ছে না। দীর্ঘদিন যোগাযোগের চেষ্টা করেও তাকে না পেয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি আমার আইনগত অধিকার ও ন্যায়বিচার চাই।”

আদালতের আদেশ অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা কার্যকর হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে পারে।

এদিকে, মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং গ্রেফতারি পরোয়ানার বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

এই বিষয় এনসিপি এর বান্দরবান জেলা সভাপতি মংসা প্রু জানান,পারিবারিক বিষয় হলেও যদি সত্যতা পাই তাহলে সাংগঠনিক ভাবে ব্যাবস্থা গ্রহণ করবেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream