বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দিনাজপুরে বিশ্ব হার্ট দিবসে র‌্যালি ও সেমিনার

হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ প্রতিপাদ্যে দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

দিনাজপুর  জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়।

জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রাসুল রাফি।

প্রধান আলোচক ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজিস্ট) ডা. মো. মেসবাহুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন রেজিস্ট্রার ডা. মো. ফজলে রাব্বী। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায়।

বক্তারা বলেন, হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান পরিহার এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন জরুরি। পাশাপাশি হৃদরোগের লক্ষণ ও ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।

কর্মসূচিতে জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকেরা জানান, হৃদরোগ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে বিশ্ব হার্ট দিবসে র‌্যালি ও সেমিনার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ প্রতিপাদ্যে দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

দিনাজপুর  জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়।

জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রাসুল রাফি।

প্রধান আলোচক ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজিস্ট) ডা. মো. মেসবাহুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন রেজিস্ট্রার ডা. মো. ফজলে রাব্বী। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায়।

বক্তারা বলেন, হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান পরিহার এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন জরুরি। পাশাপাশি হৃদরোগের লক্ষণ ও ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।

কর্মসূচিতে জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকেরা জানান, হৃদরোগ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream