রাজধানীর ইসিবি এলাকার নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিস স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় আসামিদের তালিকায় মহিউদ্দিন চৌধুরীর নাম রয়েছে। ওই তালিকায় তার নাম ৪ নম্বরে রয়েছে।
৬৬ বছর বয়সী গোলাম মহিউদ্দিন চৌধুরী বর্তমানে মিরপুর ডিওএইচএস এলাকায় বসবাস করেন।
এর আগে একই মামলায় মিজানুর রহমান নামে ৫৯ বছর বয়সী আরেক আসামিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করা হয়।
মতামত