মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজশাহীর মুদি দোকানদার হত্যার আসমি গ্রেপ্তার

প্রতীকি ছবি

রাজশাহীর বাকির মোড়ে আবদুল বারী নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার মামলায় এজাহারভুক্ত দুই নম্বর আসামি আমির হোসেন চন্দ্রকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে আইডি বাগানপাড়া থেকে তাকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ।

এর আগে শনিবার সন্ধ্যায় বাকির মোড় এলাকায় বারীর মুদিদোকানে পাশের চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক টাকা ভাঙাতে যান। বারী টাকা ভাঙতি নেই জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে বারীর বাড়ির সামনে আসে।

হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ফেলে। পরে পেট্রলবোমা ছুড়ে দোকানে আগুন ধরিয়ে দেয়। এ সময় বারীসহ তাঁর পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে আসেন। তখন হামলাকারীরা বারীকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে হামলাকারীরা চলে গেলে স্বজনেরা বারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নিহত বারীর স্ত্রী দিলরুবা পারভীন বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় এজাহারভুক্ত ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে ব্যাপক অভিযান অব্যাহত আছে ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীর মুদি দোকানদার হত্যার আসমি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহীর বাকির মোড়ে আবদুল বারী নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার মামলায় এজাহারভুক্ত দুই নম্বর আসামি আমির হোসেন চন্দ্রকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে আইডি বাগানপাড়া থেকে তাকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ।

এর আগে শনিবার সন্ধ্যায় বাকির মোড় এলাকায় বারীর মুদিদোকানে পাশের চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক টাকা ভাঙাতে যান। বারী টাকা ভাঙতি নেই জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে বারীর বাড়ির সামনে আসে।

হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ফেলে। পরে পেট্রলবোমা ছুড়ে দোকানে আগুন ধরিয়ে দেয়। এ সময় বারীসহ তাঁর পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে আসেন। তখন হামলাকারীরা বারীকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে হামলাকারীরা চলে গেলে স্বজনেরা বারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নিহত বারীর স্ত্রী দিলরুবা পারভীন বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় এজাহারভুক্ত ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে ব্যাপক অভিযান অব্যাহত আছে ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream