"পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১" অনুযায়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিবন্ধন ব্যাতিত মাংস বিক্রয়ের অপরাধে ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার সকালে উপজেলার ভুলতা এলাকায় এই অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান। অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সজল কুমার দাসসহ আরো অনেকে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সজল কুমার দাস বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাংস বিক্রেতারা কোন প্রকার নিয়ম নীতি না মেনেই ব্যবসা পরিচালনা করে আসছেন বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। আজকে আপাতত ভুলতা এলাকায় অভিযান পরিচালনা করেছি। "পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১" অনুযায়ী নিবন্ধন ব্যাতিত মাংস বিক্রয়ের অপরাধে ৬ জনকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মতামত