শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
Bangla FM

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় ৯০ বছরের বৃদ্ধা নিহত

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস স্টাফ রিপোর্টার
| ফটো কার্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় ৯০ বছরের বৃদ্ধা নিহত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় ইয়াসিন বিবি (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন বিবি উপজেলার আঐ গ্রামের মৃত লেবু মিয়ার স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বয়সজনিত কারণে ইয়াসিন বিবি কানে কম শুনতেন। বৃহস্পতিবার দুপুরে তিনি সাতগাঁও এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দুপুর আড়াইটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস সাতগাঁও এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় ওই নারী নিহত হন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান,বৃদ্ধা বয়সজনিত কারণে কানে কম শুনতেন। রেললাইনের আশপাশে থাকা লোকজন আরও সতর্ক থাকলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারে। তাঁরা রেললাইনের পাশে বসবাসকারী ও চলাচলকারী মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় ৯০ বছরের বৃদ্ধা নিহত

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় ইয়াসিন বিবি (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন বিবি উপজেলার আঐ গ্রামের মৃত লেবু মিয়ার স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বয়সজনিত কারণে ইয়াসিন বিবি কানে কম শুনতেন। বৃহস্পতিবার দুপুরে তিনি সাতগাঁও এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দুপুর আড়াইটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস সাতগাঁও এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় ওই নারী নিহত হন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান,বৃদ্ধা বয়সজনিত কারণে কানে কম শুনতেন। রেললাইনের আশপাশে থাকা লোকজন আরও সতর্ক থাকলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারে। তাঁরা রেললাইনের পাশে বসবাসকারী ও চলাচলকারী মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream