শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিলেটে জঙ্গল থেকে বিদেশি বন্দুক ও গুলি উদ্ধার

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস স্টাফ রিপোর্টার
| ফটো কার্ড

সিলেটে জঙ্গল থেকে বিদেশি বন্দুক ও গুলি উদ্ধার
ছবি: এসআরবি-৯

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি দোনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। উদ্ধার হওয়া গোলাবারুদের মধ্যে চার রাউন্ড রাবার কার্তুজ ও দুই রাউন্ড রাইফেলের গুলি রয়েছে।

এসআরবি-৯,সিপিএসসি,সিলেটের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার হরিপুর বাজারের হাউদপাড়া এলাকায় অভিযান চালায়। সিলেট-জাফলং মহাসড়কের পশ্চিম পাশে একটি জঙ্গলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

এসআরবি সূত্র জানায়,হরিপুর এলাকায় সক্রিয় চোরাকারবারি ও সংঘবদ্ধ চোরাচালানকারীদের বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের বিষয়ে আগে থেকেই তথ্য রয়েছে। উদ্ধার হওয়া বিদেশি দোনলা বন্দুক এবং বিশেষ করে গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া চার রাউন্ড রাবার কার্তুজ ও দুই রাউন্ড রাইফেলের গুলির সঙ্গে ওই চক্রের কোনো যোগসূত্র রয়েছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস, এর সঙ্গে জড়িত ব্যক্তি এবং হরিপুরে সক্রিয় চোরাকারবারি চক্রের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র শনাক্তে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত চলছে। একই সঙ্গে চোরাকারবারিদের কাছে থাকা অন্যান্য অবৈধ অস্ত্র ও গোলাবারুদ এবং গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আলামতগুলো জিডিমূলে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে জঙ্গল থেকে বিদেশি বন্দুক ও গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream