দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে (১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত) মশাবাহিত এই রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে।
একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন একজন।
চলতি বছর এ পর্যন্ত দেশে মোট যে ২১৪ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে এককভাবে ঢাকা বিভাগেই (দুই সিটি কর্পোরেশনসহ) ১০৫ জন প্রাণ হারিয়েছেন।
ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনসহ): ১০৫ জন
খুলনা বিভাগ: ৩৭ জন
চট্টগ্রাম বিভাগ: ২১ জন
ময়মনসিংহ বিভাগ: ২০ জন
বরিশাল বিভাগ: ১৬ জন
রাজশাহী বিভাগ: ১০ জন
রংপুর বিভাগ: ৪ জন
সিলেট বিভাগ: ১ জন
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সর্বাধিক ২৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগ ও সিটি কর্পোরেশন এলাকার চিত্র নিচে দেওয়া হলো:ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ২৮০ জন
খুলনা বিভাগ: ২৪১ জন
চট্টগ্রাম বিভাগ: ২০৯ জন
বরিশাল বিভাগ: ২০৪ জন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: ১৭০ জন
ময়মনসিংহ বিভাগ: ১১২ জন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ১০৬ জন
রাজশাহী বিভাগ: ৫৭ জন
রংপুর বিভাগ: ৫৩ জন
চিকিৎসকেরা এডিস মশার বংশবৃদ্ধি রোধে বাসা-বাড়ি ও চারপাশে জমা পানি পরিষ্কার রাখার পাশাপাশি জ্বর হলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিচ্ছেন।
মতামত