রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রীর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

শিগগিরই দেশের জ্বালানি সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, সামনে নতুন কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর সমস্যা হবে না।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ অঞ্চল মধ্যপ্রাচ্যে সংকট তৈরি হয়েছে। ফলে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করতে কিছুটা সময় লেগেছে। এর মধ্যে জ্বালানি কেনা হলেও ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে তা দেশে আনা সম্ভব হয়নি।

সরবরাহে বিঘ্ন ঘটায় সাধারণ মানুষকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সে জন্য দুঃখ প্রকাশ করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বর্তমানে জ্বালানি নিয়মিতভাবে দেশে আসছে। সাময়িক এই সংকট বিশ্বের বিভিন্ন স্থানেও দেখা দিয়েছে।

তিনি বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে। তবে জ্বালানি সরবরাহে সমস্যা এবং দুর্ঘটনার কারণে কিছুটা দেরি হয়েছে। এখন জ্বালানি আমদানি করা সম্ভব হয়েছে এবং সরবরাহের সময়সূচিও ঠিক করা হয়েছে।

জ্বালানিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

জনগণের দুর্ভোগ কমাতে সরকার বিকল্প জ্বালানি উৎসের ব্যবস্থা করেছে উল্লেখ করে তিনি বলেন, বেশি দাম দিয়েও গ্যাস আমদানি করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শিগগিরই দেশের জ্বালানি সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, সামনে নতুন কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর সমস্যা হবে না।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ অঞ্চল মধ্যপ্রাচ্যে সংকট তৈরি হয়েছে। ফলে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করতে কিছুটা সময় লেগেছে। এর মধ্যে জ্বালানি কেনা হলেও ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে তা দেশে আনা সম্ভব হয়নি।

সরবরাহে বিঘ্ন ঘটায় সাধারণ মানুষকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সে জন্য দুঃখ প্রকাশ করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বর্তমানে জ্বালানি নিয়মিতভাবে দেশে আসছে। সাময়িক এই সংকট বিশ্বের বিভিন্ন স্থানেও দেখা দিয়েছে।

তিনি বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে। তবে জ্বালানি সরবরাহে সমস্যা এবং দুর্ঘটনার কারণে কিছুটা দেরি হয়েছে। এখন জ্বালানি আমদানি করা সম্ভব হয়েছে এবং সরবরাহের সময়সূচিও ঠিক করা হয়েছে।

জ্বালানিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

জনগণের দুর্ভোগ কমাতে সরকার বিকল্প জ্বালানি উৎসের ব্যবস্থা করেছে উল্লেখ করে তিনি বলেন, বেশি দাম দিয়েও গ্যাস আমদানি করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream