রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে।

এর আগে তারেক রহমানের ভারত সফরের একটি উদ্যোগ বাতিল হয়েছিল। এবার নতুন করে সফরের তারিখ চূড়ান্ত করার বিষয়ে দুই দেশ আলোচনা এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর এ আলোচনা আরও জোরদার হতে পারে।

তবে সফরটি চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে কয়েকটি অমীমাংসিত বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টিও রয়েছে। এসব ইস্যুতে অগ্রগতি সফরের চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। জবাবে মোদিও তাকে দ্রুত প্রতিক্রিয়া জানান। দুই নেতার এই বার্তা বিনিময়ের পর ভারত সফরের সময়সূচি নির্ধারণে গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে নভেম্বরের সম্ভাব্য সফর নিয়ে এখনো বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দুই দেশই এ বিষয়ে প্রকাশ্যে সফর নিশ্চিত বা বাতিলের কোনো তথ্য দেয়নি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে।

এর আগে তারেক রহমানের ভারত সফরের একটি উদ্যোগ বাতিল হয়েছিল। এবার নতুন করে সফরের তারিখ চূড়ান্ত করার বিষয়ে দুই দেশ আলোচনা এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর এ আলোচনা আরও জোরদার হতে পারে।

তবে সফরটি চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে কয়েকটি অমীমাংসিত বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টিও রয়েছে। এসব ইস্যুতে অগ্রগতি সফরের চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। জবাবে মোদিও তাকে দ্রুত প্রতিক্রিয়া জানান। দুই নেতার এই বার্তা বিনিময়ের পর ভারত সফরের সময়সূচি নির্ধারণে গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে নভেম্বরের সম্ভাব্য সফর নিয়ে এখনো বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দুই দেশই এ বিষয়ে প্রকাশ্যে সফর নিশ্চিত বা বাতিলের কোনো তথ্য দেয়নি

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream