রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। চাঁদাবাজি, জমি দখলসহ যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে শাহ আলী থানার আওতাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

মামলার এজাহারে বলা হয়েছে, হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে। তারা দেয়াল টপকে ভেতরে ঢুকে কর্তব্যরত দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে রাখে।

পরে হামলাকারীরা হ্যামার দিয়ে প্রধান ফটক ভেঙে একটি ভেকু ভেতরে ঢোকায়। ওই যন্ত্র দিয়ে প্রতিষ্ঠানের পূর্ব পাশে থাকা প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রশস্ত একটি সেমিপাকা ঘর ভেঙে ফেলা হয়। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ওষুধ ও সরঞ্জাম, দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি ও তিনটি স্টিলের আলমারি নিয়ে যায়। লুট হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। চাঁদাবাজি, জমি দখলসহ যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে শাহ আলী থানার আওতাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

মামলার এজাহারে বলা হয়েছে, হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে। তারা দেয়াল টপকে ভেতরে ঢুকে কর্তব্যরত দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে রাখে।

পরে হামলাকারীরা হ্যামার দিয়ে প্রধান ফটক ভেঙে একটি ভেকু ভেতরে ঢোকায়। ওই যন্ত্র দিয়ে প্রতিষ্ঠানের পূর্ব পাশে থাকা প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রশস্ত একটি সেমিপাকা ঘর ভেঙে ফেলা হয়। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ওষুধ ও সরঞ্জাম, দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি ও তিনটি স্টিলের আলমারি নিয়ে যায়। লুট হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream