রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এক দেশ এক QR, লেনদেন Bangla QR" এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে পূবালী ব্যাংক পিএলসি'র উদ্যোগে "ক্যাশলেস বান্দরবান" ক্যাম্পেইন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবানে "ক্যাশলেস বান্দরবান" ক্যাম্পেইনের বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: আলম
মো: আলম জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বান্দরবানে "ক্যাশলেস বান্দরবান" ক্যাম্পেইনের বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

"এক দেশ এক QR, লেনদেন Bangla QR" এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে পূবালী ব্যাংক পিএলসি'র উদ্যোগে "ক্যাশলেস বান্দরবান" ক্যাম্পেইন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে বান্দরবান রাজার মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে রাজার মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে *প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজপুত্র  সাচিং প্রু (জেরী) এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, "ক্যাশলেস বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে এই Bangla QR লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বান্দরবানের ব্যবসায়ী ও সাধারণ মানুষ এর মাধ্যমে নিরাপদ ও সহজে লেনদেন করতে পারবে। চেক বই বা নগদ টাকার ঝামেলা ছাড়াই মোবাইল দিয়েই লেনদেন সম্ভব।"

এসময় পূবালী ব্যাংক বান্দরবান শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, "লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" এই প্রতিপাদ্যে সারাদেশের মতো বান্দরবানেও এই ক্যাম্পেইন চলমান থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে "ক্যাশলেস বান্দরবান" ক্যাম্পেইনের বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

"এক দেশ এক QR, লেনদেন Bangla QR" এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে পূবালী ব্যাংক পিএলসি'র উদ্যোগে "ক্যাশলেস বান্দরবান" ক্যাম্পেইন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে বান্দরবান রাজার মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে রাজার মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে *প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজপুত্র  সাচিং প্রু (জেরী) এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, "ক্যাশলেস বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে এই Bangla QR লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বান্দরবানের ব্যবসায়ী ও সাধারণ মানুষ এর মাধ্যমে নিরাপদ ও সহজে লেনদেন করতে পারবে। চেক বই বা নগদ টাকার ঝামেলা ছাড়াই মোবাইল দিয়েই লেনদেন সম্ভব।"

এসময় পূবালী ব্যাংক বান্দরবান শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, "লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" এই প্রতিপাদ্যে সারাদেশের মতো বান্দরবানেও এই ক্যাম্পেইন চলমান থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream