আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে মৌলিক পার্থক্য নেই। তার দাবি, শেখ হাসিনা ও তারেক রহমানের রাজনীতি পুরোনো ক্ষমতার কাঠামোর ভিন্ন দুটি রূপ। দল ও প্রতীক আলাদা হলেও সংস্কারের বিষয়ে অনীহা এবং দলকে পারিবারিক প্রভাবের মধ্যে রাখার প্রবণতা—দুই দলের মধ্যেই রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো পরিবার, রাজনৈতিক দল বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। তার ভাষায়, জুলুম, দখলদারিত্ব, স্বেচ্ছাচারিতা ও পারিবারিক রাজনৈতিক আধিপত্যের পুরোনো কাঠামো ভেঙে জনগণের মালিকানা, গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে।
মতামত