নিরাপদ সড়ক চাই (নিসচা) এর নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মূল আলোচ্য বিষয় ছিল, আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের প্রস্তুতি গ্রহণ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৭ টায় সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সহ সভাপতি প্রকৌশলী (অব:) আজিজুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামাল ইকবাল ফারুকী।
বক্তব্য রাখেন, সহ সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সহ সাধারণ সম্পাদক শিরীনা আক্তার, প্রচার সম্পাদক শরিফ হোসেন, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক শাহজাহান আলী ও সাংবাদিক মেহেরুন নেসা প্রমুখ।
সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে বৃক্ষ রোপণ, চালককে সম্মাননা দেওয়া, সড়ক সাইন স্থাপন, রাস্তা সংষ্কার, সরকারি কর্মসূচিতে অংশ গ্রহণ, জাহানারা কাঞ্চনের জন্য দোয়া মাহফিলের আয়োজন প্রভৃতি কর্মসূচি হাতে নেওয়া হয়।
মতামত