নেত্রকোণার মদনে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগি সাংবাদিক । শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে মদন পৌর শহরের নতুন বাজার এলাকায় এমন ঘটনা ঘটেছে।
হামলার শিকার সাংবাদিক নিজাম উদ্দিন তালুকদার জীবনের নিরাপত্তা চেয়ে ওই রাতেই মদন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। মদন থানা ডায়েরি নং -১১৩8।
যুবদল নেতার নাম শামসুল হক চ্যাম্পিয়ন (৩৮)। তিনি উপজেলার চানগাঁও ঠাকুরবাড়ির আব্দুস সোবানের (আাবু চান) ছেলে।
হামলার শিকার সাংবাদিক নিজাম উদ্দিন তালুকদার দৈনিক আমার দেশ পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। এর সাথে তিনি মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সম্প্রতি বহিষ্কৃত যুবদল নেতার একটি মোটরসাইকেল চুরি হয়। পুলিশ অভিযান চালিয়ে সেই মোটরসাইকেলটি গত ২৫ সেপ্টেম্বর উদ্ধার করে। বহিষ্কৃত আরেক ছাত্রদল নেতা মোটরসাইকেল চুরির করায় এ নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হয়। কিন্তু কিছু সংখ্যক অনলাইনে যুবদলের বহিষ্কৃত নেতার বিষয়টি উল্লেখ করায় ক্ষিপ্ত হন শামসুল হক চ্যাম্পিয়ন। এরি জেরে গতকাল শনিবার সন্ধ্যায় সাংবাদিক নিজাম তালুকদারকে মোবাইল ফোনের ডেকে নিয়ে তার ওপর হামলা চালিয়ে শারীরিক ভাবে লাঞ্ছিত করে এবং হত্যা হুমকি দেয় ।
মতামত