রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মানিকগঞ্জে নানা আয়োজন বিশ্ব পর্যটন দিবস পালিত

মানিকগঞ্জে নানা আয়োজন বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। আলোচনা সভা ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।

২৭ সেপ্টেম্বর রবিবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা কর্মকার, ট্যুরিস্টপুলিশের প্রতিনিধি রিপন নাগ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাজী নাহিদ ইভা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দফতরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জে নানা আয়োজন বিশ্ব পর্যটন দিবস পালিত

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জে নানা আয়োজন বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। আলোচনা সভা ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।

২৭ সেপ্টেম্বর রবিবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা কর্মকার, ট্যুরিস্টপুলিশের প্রতিনিধি রিপন নাগ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাজী নাহিদ ইভা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দফতরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream