রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার দিবাগত রাতে হামলার পর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

জুলাই আন্দোলনে সালমান মুক্তাদিরের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। পাটওয়ারী বলেন, জুলাইয়ের কঠিন সময়ে অনেকে নীরব থাকলেও সালমান প্রকাশ্যে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও তিনি জানিয়েছিলেন।

এ প্রসঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পরও সাধারণ নাগরিকদের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হলে পরিবর্তনের সুফল কোথায়—এমন প্রশ্ন তোলেন পাটওয়ারী।

তিনি বলেন, ‘এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।’

সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে দেশকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও জালিমদের হাত থেকে রক্ষার জন্য দোয়া করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার দিবাগত রাতে হামলার পর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

জুলাই আন্দোলনে সালমান মুক্তাদিরের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। পাটওয়ারী বলেন, জুলাইয়ের কঠিন সময়ে অনেকে নীরব থাকলেও সালমান প্রকাশ্যে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও তিনি জানিয়েছিলেন।

এ প্রসঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পরও সাধারণ নাগরিকদের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হলে পরিবর্তনের সুফল কোথায়—এমন প্রশ্ন তোলেন পাটওয়ারী।

তিনি বলেন, ‘এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।’

সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে দেশকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও জালিমদের হাত থেকে রক্ষার জন্য দোয়া করেন তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream