রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে: মাহদী আমিন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে: মাহদী আমিন
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করে কিংবা আইন অমান্য করে কেউ পার পাবে না।

রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালমান মুক্তাদিরের স্টুডিও ও মিরপুরের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে মাহদী আমিন বলেন, বিদেশ সফর শেষে দেশে ফিরে তিনি ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছেন। এরই মধ্যে মিরপুর-১ নম্বরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় ৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, কোনো অপরাধী যদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের কারও নাম-পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করেন, তবুও তাকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

মাহদী আমিন বলেন, ‘কেউ যদি সরকারের কর্তাব্যক্তি কিংবা দলের কারও নাম বা পরিচিতি ব্যবহার করে এ ধরনের কাজ করে, তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে। সরকার এ বিষয়ে সর্বোচ্চ কঠোর অবস্থান নেবে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে সরকার যেকোনো ধরনের অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলা করবে বলেও জানান মাহদী আমিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করে কিংবা আইন অমান্য করে কেউ পার পাবে না।

রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালমান মুক্তাদিরের স্টুডিও ও মিরপুরের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে মাহদী আমিন বলেন, বিদেশ সফর শেষে দেশে ফিরে তিনি ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছেন। এরই মধ্যে মিরপুর-১ নম্বরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় ৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, কোনো অপরাধী যদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের কারও নাম-পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করেন, তবুও তাকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

মাহদী আমিন বলেন, ‘কেউ যদি সরকারের কর্তাব্যক্তি কিংবা দলের কারও নাম বা পরিচিতি ব্যবহার করে এ ধরনের কাজ করে, তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে। সরকার এ বিষয়ে সর্বোচ্চ কঠোর অবস্থান নেবে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে সরকার যেকোনো ধরনের অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলা করবে বলেও জানান মাহদী আমিন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream