রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

লালমনিরহাটে ৯ বগি রেখে ২ কিলোমিটার দূরে ট্রেনের ইঞ্জিন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লালমনিরহাটে ৯ বগি রেখে ২ কিলোমিটার দূরে ট্রেনের ইঞ্জিন
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে ৯টি বগি রেখে প্রায় দুই কিলোমিটার দূরে চলে গেছে বুড়িমারীগামী একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেনটি তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিনের ড্রোভার বা হুক ভেঙে যায়। এতে ট্রেনের ৯টি বগি পেছনে রেখে ইঞ্জিনটি প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়।

এদিকে, রেলগেটের কাছে বগিগুলো পড়ে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ট্রেনের পাশাপাশি সড়কের যাত্রীরাও ভোগান্তিতে পড়েন।

পরে লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে এসে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলো যুক্ত করে। এরপর বগিগুলো নিয়ে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশে রওনা দেয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে ৯ বগি রেখে ২ কিলোমিটার দূরে ট্রেনের ইঞ্জিন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

লালমনিরহাটের কালীগঞ্জে ৯টি বগি রেখে প্রায় দুই কিলোমিটার দূরে চলে গেছে বুড়িমারীগামী একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেনটি তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিনের ড্রোভার বা হুক ভেঙে যায়। এতে ট্রেনের ৯টি বগি পেছনে রেখে ইঞ্জিনটি প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়।

এদিকে, রেলগেটের কাছে বগিগুলো পড়ে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ট্রেনের পাশাপাশি সড়কের যাত্রীরাও ভোগান্তিতে পড়েন।

পরে লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে এসে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলো যুক্ত করে। এরপর বগিগুলো নিয়ে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশে রওনা দেয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream