নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাদল মিয়া ওরফে গামছা বাদল (৩৪) কে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তাকে নাশকতা মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। বাদল মিয়া কামারপুকুর ইউনিয়নের আইসঢাল কাচারীপাড়ার মো. নিজাম মিয়ার ছেলে এবং সৈয়দপুর উপজেলা সমাজসেবা অফিসের মাঠকর্মী টুটুলের ছোট ভাই। ইতোপূর্বে তিনি কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতির সাথে জড়িত ছিল।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, আটক বাদল মিয়া বিগত ২০২৫ সালের সেপ্টেম্বরে পুলিশের করা নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত