রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রীমঙ্গলে ৯০ কেজি ভারতীয় রসুনসহ দুজন গ্রেপ্তার

ছবি: শ্রীমঙ্গল থানাপুলিশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে ৯০ কেজি ভারতীয় রসুন ও একটি সিএনজি অটোরিকশাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন;উপজেলার ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া টিলাগাঁও এলাকার মোছাব্বির হোসেনের ছেলে আব্দুল মুহিত (২৮) ও একই এলাকার নাঈম মিয়া (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়,২৭ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল হুগলিয়া টিলাগাঁও এলাকায় আব্দুল মুহিতের বসতবাড়ির উঠানে অভিযান চালায়। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করলে আব্দুল মুহিত ও নাঈম মিয়াকে আটক করা হয়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে পেছনের যাত্রীদের আসনের নিচ থেকে তিনটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৯০ কেজি ভারতীয় রসুন পাওয়া যায়। এ সময় রসুন পরিবহনে ব্যবহৃত পুরোনো সবুজ রঙের একটি টিভিএস কিং সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশের দাবি,জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা উদ্ধার করা রসুনের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে রসুন আনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ৯০ কেজি ভারতীয় রসুনসহ দুজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে ৯০ কেজি ভারতীয় রসুন ও একটি সিএনজি অটোরিকশাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন;উপজেলার ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া টিলাগাঁও এলাকার মোছাব্বির হোসেনের ছেলে আব্দুল মুহিত (২৮) ও একই এলাকার নাঈম মিয়া (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়,২৭ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল হুগলিয়া টিলাগাঁও এলাকায় আব্দুল মুহিতের বসতবাড়ির উঠানে অভিযান চালায়। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করলে আব্দুল মুহিত ও নাঈম মিয়াকে আটক করা হয়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে পেছনের যাত্রীদের আসনের নিচ থেকে তিনটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৯০ কেজি ভারতীয় রসুন পাওয়া যায়। এ সময় রসুন পরিবহনে ব্যবহৃত পুরোনো সবুজ রঙের একটি টিভিএস কিং সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশের দাবি,জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা উদ্ধার করা রসুনের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে রসুন আনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream