সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাউফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

পটুয়াখালীর বাউফলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩১টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

 রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে  উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন ও অর্থের চেক তুলে দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিতরণ করা সহায়তার মধ্যে ১৯টি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা এবং ১২টি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সরকারি সহায়তা অব্যাহত থাকবে। দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “বাউফলের যে কোনো উন্নয়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে হাত পাততে হলেও আমি তা করব।” প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। কোনো অসহায় পরিবার যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা জামায়াতের আমির মাও. মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩১টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

 রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে  উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন ও অর্থের চেক তুলে দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিতরণ করা সহায়তার মধ্যে ১৯টি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা এবং ১২টি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সরকারি সহায়তা অব্যাহত থাকবে। দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “বাউফলের যে কোনো উন্নয়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে হাত পাততে হলেও আমি তা করব।” প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। কোনো অসহায় পরিবার যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা জামায়াতের আমির মাও. মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream