বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি মো. জহিরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মো. নাজমুল হাসান খান ও ড. মো. শামীম আহসান।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য ও পৃষ্ঠপোষক মো. সানিরুল ইসলাম।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিরা নতুন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষাজীবনে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, কবিতা ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নবীন বরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতামত