জামালপুরে বাল্য বিবাহ প্রতিরোধে ২ দিনের সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংঘের কনফারেন্স রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।
রোববার( ২৭ সেপ্টেম্বর) ও সোমবার ( ২৮ সেপ্টেম্বর) কর্মশালায় অংশগ্রহণ করেন জামালপুর জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
আলোচ্য বিষয় ছিলো
গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার ভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন।
বেইস, এ্যাকশন এইড, বাংলাদেশ সরকার, কিংডম অফ দা নেদারল্যান্ড ও ইউএনএফপিএ যৌথভাবে এর আয়োজন করে।
কর্মশালার শ্লোগান ছিলো-
সন্তানেরা সমান- সমান, পুত্র কি বা কন্যা হউক,
রাষ্ট্রজুড়ে আসুক সুদিন,
স্বর্গে সুখের বন্যা হোক। কর্মশালায় বাল্য বিবাহ প্রতিরোধের বিষয়ে আলোকপাত করা হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা শান্তা ইসলাম, সুরাইয়া সুলতানা, আতাহার আলী ও কামরুল হাসান খন্দকার।
মতামত