সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাংলা কিউআরে লেনদেনে বড় সুবিধা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলা কিউআরে লেনদেনে বড় সুবিধা
ছবি: সংগৃহীত

বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়াতে নতুন প্রণোদনা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সুবিধার আওতায় ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআরভিত্তিক লেনদেনে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৬ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়। এতে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নিয়মে ২ হাজার টাকা পর্যন্ত বাংলা কিউআর কোডের মাধ্যমে এনপিএসবি লেনদেন হলে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান পাবে ০.১০ শতাংশ বা সর্বোচ্চ ২ টাকা। আর ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ০.২০ শতাংশ বা সর্বোচ্চ ৪ টাকা। অর্থাৎ ২ হাজার টাকার লেনদেনে দুই প্রতিষ্ঠান মিলিয়ে মোট ৬ টাকা প্রণোদনা পাবে।

একইভাবে ১ হাজার টাকার লেনদেনে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান ১ টাকা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ২ টাকা প্রণোদনা পাবে। এই অর্থ সরাসরি গ্রাহক বা বিক্রেতাকে দেওয়া হবে না।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে অনবোর্ড হওয়া ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারীদের মার্চেন্ট পয়েন্ট এ সুবিধার আওতায় থাকবে। পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্ট পয়েন্টে হওয়া বাংলা কিউআরভিত্তিক এনপিএসবি লেনদেনও প্রণোদনার জন্য বিবেচিত হবে।

এর আগে গত ১০ আগস্ট জারি করা সার্কুলারে বাংলা কিউআর লেনদেনের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হয়েছিল। নতুন নির্দেশনার মাধ্যমে সেই বিধান পরিবর্তন করে প্রণোদনার পরিধি আরও বাড়ানো হয়েছে।

ফলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টরাও বাংলা কিউআর লেনদেনে এই সুবিধার আওতায় আসবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলা কিউআরে লেনদেনে বড় সুবিধা

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream