সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে বেরিয়ে আসছে নতুন রহস্য

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে বেরিয়ে আসছে নতুন রহস্য
সংগৃহীত ছবি

আইফোন দিয়ে ছবি তোলা ও টিকটক ভিডিও তৈরির সুবাদে গড়ে উঠেছিল বন্ধুত্ব। তবে সেই দামি আইফোনের লোভেই শেষ পর্যন্ত বলি হতে হলো ১৩ বছর বয়সি স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে। হত্যার এক সপ্তাহ আগে পরিকল্পনা করে তাকে কুমিল্লার লালমাই পাহাড়ের নির্জন জঙ্গলে নিয়ে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়।

অপ্রতিম হত্যা মামলায় গ্রেফতারকৃত তিন আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরদিন কুমিল্লা সদর দক্ষিণের সানন্দা এলাকার লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মামলায় গ্রেফতার প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) এবং অপর দুই অপ্রাপ্তবয়স্ক কিশোর ২০ সেপ্টেম্বর রাতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

 জবানবন্দিতে তুহিন জানায়, ৫-৬ মাস আগে অপ্রতিমের সঙ্গে তাদের পরিচয় হয়। বন্ধু সিয়ামের মোটরসাইকেলে ঘুরে ছবি তোলা ও টিকটক করার মাধ্যমেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে।

সাত দিন আগের পরিকল্পনা: আইফোনের লোভে ঘটনার আগের শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তুহিন ও অপ্রতিমের বাবার দোকানে কর্মরত কিশোরটি মিলে অপ্রতিমকে হত্যা করে আইফোন ছিনিয়ে নেওয়ার চূড়ান্ত ছক কষে।

পরিকল্পিত আক্রমণ: ঘটনার দিন ছবি তোলার কথা বলে অপ্রতিমকে লালমাই পাহাড়ের নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাত থেকে আইফোন কেড়ে নিলে অপ্রতিম তা ফেরত চায়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে কোদালের হাতল দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা নিশ্চিত করা হয়।

আদালত ও পুলিশ সূত্র জানায়, তিন আসামির জবানবন্দিতে অপ্রতিমকে পাহাড়ে নিয়ে যাওয়া, আইফোন ছিনিয়ে নেওয়া এবং কোদালের হাতল দিয়ে আঘাত করার ঘটনায় পূর্ণ মিল রয়েছে।

তবে হত্যার মূল দায়ভার চাপানোর ক্ষেত্রে আসামিরা একে অপরকে অভিযুক্ত করেছে। দোকান কর্মচারী কিশোরটির দাবি, তুহিন একাই আইফোনের লোভে অপ্রতিমকে হত্যার পরিকল্পনা করেছিল। আর তৃতীয় কিশোর জানায়, ঘটনার দিন বিকেলে তাকে এই পরিকল্পনার কথা জানানো হয়। তবে তিনজনের জবানবন্দি থেকেই স্পষ্ট যে, এটি কোনো তাৎক্ষণিক ঘটনা ছিল না; বরং আইফোন আত্মসাৎ করতেই পূর্বপরিকল্পিতভাবে কিশোর অপ্রতিমকে হত্যা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে বেরিয়ে আসছে নতুন রহস্য

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream