সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চাঁদপুরে প্রাইভেটকারের চাপায় এক শিশুর মৃত্যু

‎চাঁদপুরের হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত রাফিয়া আক্তার উপজেলার পাতানিশ গ্রামের বেপারি বাড়ির এমরান বেপারির মেয়ে।

‎স্থানীয় বাসিন্দা মামুন জানান, সোমবার ভোরে রাফিয়া মক্তবে পড়তে যাওয়ার পথে সড়ক পারাপার হচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎নিহত রাফিয়ার বাবা এমরান বেপারি বলেন, “সকালে মক্তবে পড়তে রাফিয়াকে পাঠাইছি। আজ আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

‎শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরে প্রাইভেটকারের চাপায় এক শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎চাঁদপুরের হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত রাফিয়া আক্তার উপজেলার পাতানিশ গ্রামের বেপারি বাড়ির এমরান বেপারির মেয়ে।

‎স্থানীয় বাসিন্দা মামুন জানান, সোমবার ভোরে রাফিয়া মক্তবে পড়তে যাওয়ার পথে সড়ক পারাপার হচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎নিহত রাফিয়ার বাবা এমরান বেপারি বলেন, “সকালে মক্তবে পড়তে রাফিয়াকে পাঠাইছি। আজ আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

‎শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream