সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন

দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার-এর কালাই উপজেলা প্রতিনিধি মো. তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জয়পুরহাটের কালাইয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা ভূমি অফিসের সামনে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

অভিযোগ রয়েছে, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কালাই উপজেলা ভূমি অফিস-সংলগ্ন এলাকায়  মুরাদ নামের এক ব্যক্তি সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর হামলা করেন। পরে আহত সাংবাদিককে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অভিযুক্ত মুরাদ কালাই পৌর এলাকার নুহু তালুকদারের ছেলে বলে জানা গেছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শাহারুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি আতাউর রহমান, ভোরের দর্পণের জেলা প্রতিনিধি তানভীরুল ইসলাম রিগান, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রাব্বিউল ইসলাম রুমি, নয়াদিগন্তের মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, দৈনিক দিনকালের সাংবাদিক এম এ করিম, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সাউথ তালুকদার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি সেলিম সরোয়ার শিপন, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আব্দুল বাতেন, দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি রনি আকন্দসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার-এর কালাই উপজেলা প্রতিনিধি মো. তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জয়পুরহাটের কালাইয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা ভূমি অফিসের সামনে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

অভিযোগ রয়েছে, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কালাই উপজেলা ভূমি অফিস-সংলগ্ন এলাকায়  মুরাদ নামের এক ব্যক্তি সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর হামলা করেন। পরে আহত সাংবাদিককে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অভিযুক্ত মুরাদ কালাই পৌর এলাকার নুহু তালুকদারের ছেলে বলে জানা গেছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শাহারুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি আতাউর রহমান, ভোরের দর্পণের জেলা প্রতিনিধি তানভীরুল ইসলাম রিগান, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রাব্বিউল ইসলাম রুমি, নয়াদিগন্তের মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, দৈনিক দিনকালের সাংবাদিক এম এ করিম, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সাউথ তালুকদার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি সেলিম সরোয়ার শিপন, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আব্দুল বাতেন, দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি রনি আকন্দসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream