সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ভুবনেশ্বর নদীর তীরে ধসে যাওয়া সড়ক নিজ উদ্যোগে সংস্কার করছেন যুবদল নেতা

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের নতুন গ্রামে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটি অতিবৃষ্টিতে ভেঙে ভুবনেশ্বর নদীতে ধসে যাওয়ায় নিজ উদ্যোগে সেটি সংস্কারের কাজ শুরু করেছেন যুবদল নেতা ও সমাজসেবক আজিজুল ইসলাম নান্নু।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুবনেশ্বর নদীর তীর ঘেঁষে বয়ে চলা সড়কটির একটি বড় অংশ ধসে যাওয়ায় দীর্ঘদিন ধরে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ধসে যাওয়া অংশ দিয়ে চলাচলের সময় সামান্য অসাবধানতায়ও দুর্ঘটনার আশঙ্কা ছিল। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি উদ্যোগের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় মাটি ও নির্মাণসামগ্রী দিয়ে সড়কটির সংস্কারকাজ শুরু করেন আজিজুল ইসলাম নান্নু।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির প্রায় এক-তৃতীয়াংশ ধসে যাওয়ায় সদরপুর থকে নতুন গ্রামে চলাচলকারী মানুষকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন ও সাধারণ পথচারীদের চলাচলে সমস্যা ছিল বেশি। সংস্কারকাজ শুরু হওয়ায় এখন ওই সড়কে চলাচল অনেকটা স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা।

আজিজুল ইসলাম নান্নু বলেন, “আমার নেতা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের দিকনির্দেশনায় এবং আমার বড় ভাই জার্মান প্রবাসী জালাল উদ্দীন রুমি ভাইয়ের অর্থায়নে বিভিন্ন মানবিক কাজ করে থাকি। এই রাস্তা ছাড়াও আরও কয়েকটি রাস্তা নিজ উদ্যোগে সংস্কার করেছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখব।”

তিনি আরও বলেন, “আমি সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। দলীয় নেতৃত্ব আমাকে এ দায়িত্ব দিলে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কাজ আরও ব্যাপকভাবে পরিচালনা করব। পাশাপাশি যুবদলকে সুসংগঠিত করে এলাকার উন্নয়নে আরও বেশি সম্পৃক্ত থাকার চেষ্টা করব।”

সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী আজিজুল ইসলাম নান্নুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে জনস্বার্থে সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ভুবনেশ্বর নদীর তীরে ধসে যাওয়া সড়ক নিজ উদ্যোগে সংস্কার করছেন যুবদল নেতা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream