রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নবাবগঞ্জে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তারা ঐতিহাসিক সীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শনে যান। এ সময় মন্ত্রী-প্রতিমন্ত্রী বিহারের বিভিন্ন স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা বিপিএম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম এবং রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সীতাকোট বৌদ্ধ বিহার দিনাজপুর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রাচীন এই স্থাপনাটি দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এলেও পর্যাপ্ত অবকাঠামো, প্রচার-প্রচারণা ও পর্যটন সুবিধার অভাবে এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে মনে করছেন স্থানীয়রা। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নবাবগঞ্জে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তারা ঐতিহাসিক সীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শনে যান। এ সময় মন্ত্রী-প্রতিমন্ত্রী বিহারের বিভিন্ন স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা বিপিএম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম এবং রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সীতাকোট বৌদ্ধ বিহার দিনাজপুর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রাচীন এই স্থাপনাটি দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এলেও পর্যাপ্ত অবকাঠামো, প্রচার-প্রচারণা ও পর্যটন সুবিধার অভাবে এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে মনে করছেন স্থানীয়রা। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream