বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মিরপুরে হকার উচ্ছেদে ‘বিস্মিত’ জামায়াত আমির

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরপুরে হকার উচ্ছেদে ‘বিস্মিত’ জামায়াত আমির
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযান নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আগে আলোচনা না করায় বিস্ময় প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

বুধবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, উচ্ছেদ অভিযানের মতো গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট সংসদ সদস্যসহ স্থানীয় পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা হলে পরিস্থিতি আরও সমন্বিতভাবে মোকাবিলা করা সম্ভব হতো।

শফিকুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুরের ১৩ নম্বর থেকে ১০ নম্বর এলাকার হোপ মার্কেটে ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং অভিযানে থাকা কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হন। পুলিশের সঙ্গে ব্যবসায়ীদেরও সংঘর্ষ হয়। সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

জামায়াত আমির বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের অযথা ক্ষতির মুখে না ফেলে একই সঙ্গে সাধারণ মানুষের চলাচলও স্বাভাবিক রাখার ব্যবস্থা করতে হবে। এ জন্য বাস্তবতা বিবেচনায় নিয়ে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগের কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে এসব ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায় করে তাদের ব্যবসা করার সুযোগ দিয়ে আসছে। এর ফলে শেষ পর্যন্ত পণ্যের দামের মাধ্যমে সেই ব্যয় সাধারণ ক্রেতাদের ওপরও পড়ে বলে মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেন, শুধু উচ্ছেদ অভিযান চালিয়ে সমস্যার সমাধান হবে না। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে কি না, সেটিও বিবেচনায় নিতে হবে। তার মতে, সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করেই কার্যকর সমাধান বের করা সম্ভব।

তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য হিসেবে এ বিষয়ে তারও দায়িত্ব রয়েছে এবং তাকে আগে সম্পৃক্ত করা হলে পারস্পরিক আলোচনার মাধ্যমে আরও কার্যকর উদ্যোগ নেওয়া যেত। কিন্তু তা করা হয়নি।

পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়ে শফিকুর রহমান সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। তার মতে, সমাধানের পথ হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক এবং এতে কাউকে অযথা ক্ষতিগ্রস্ত করা উচিত নয়।

পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের কোনো জায়গা নেই।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মিরপুরে হকার উচ্ছেদে ‘বিস্মিত’ জামায়াত আমির

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream