রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় শুধু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ কথা বলেন জামায়াতের আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, রাতের আঁধারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় সরকার ও সরকারি দল সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু করেছে। তবে এত বড় ঘটনার ক্ষেত্রে শুধু দলীয় সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, এ ঘটনায় দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়।
একই সঙ্গে হামলা ও লুটপাটে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
মতামত