বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
ছবি: সংগৃহীত

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্য পদ শূন্য হয়েছে বলে জানিয়েছেন স্পিকার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্পিকার বলেন, সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তার কার্যালয়ে এসে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। পত্রটি পাওয়ার পরই সংবিধানের বিধান অনুযায়ী তার পদ শূন্য হয়েছে। পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ‘আজ থেকেই এই পদত্যাগ কার্যকর হবে।’

পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার জানান, সংসদের বিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য পদত্যাগ করলে পদত্যাগপত্রে কারণ উল্লেখ করার নিয়ম নেই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্য পদ শূন্য হয়েছে বলে জানিয়েছেন স্পিকার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্পিকার বলেন, সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তার কার্যালয়ে এসে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। পত্রটি পাওয়ার পরই সংবিধানের বিধান অনুযায়ী তার পদ শূন্য হয়েছে। পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ‘আজ থেকেই এই পদত্যাগ কার্যকর হবে।’

পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার জানান, সংসদের বিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য পদত্যাগ করলে পদত্যাগপত্রে কারণ উল্লেখ করার নিয়ম নেই।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream