মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার
ছবি: সংগৃহীত

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এমদাদুল হক মোল্লার টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ আপাতত স্থগিত করা হয়েছে।

দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি পরিচয়ে দলের কোনো কার্যক্রমে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত করা হয়েছে। তবে ঠিক কোন কর্মকাণ্ডের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬


কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এমদাদুল হক মোল্লার টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ আপাতত স্থগিত করা হয়েছে।

দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি পরিচয়ে দলের কোনো কার্যক্রমে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত করা হয়েছে। তবে ঠিক কোন কর্মকাণ্ডের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream