শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। ২০২৭ সালের প্রথম ছয় মাসের মধ্যে নির্বাচনগুলো শুরু করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেটও বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং দলীয় প্রভাবমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনকে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু ও জনগণের কাছে গ্রহণযোগ্য করতে প্রয়োজন দেখা দিলে সেনাবাহিনী মোতায়েন করা হবে। জনগণ যাতে নিজেদের পছন্দের প্রতিনিধি সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ২০ বছরে বিনা ভোট, রাতে ভোট এবং ‘আমি-ডামি’ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য ও হুইপ দায়িত্ব পালন করেছেন। তাদের সঙ্গে জাতীয় পার্টির নেতারাও বিভিন্ন দায়িত্বে ছিলেন। তবে তার দাবি, এসব সময়ে গাইবান্ধার উন্নয়নে প্রত্যাশিত ভূমিকা রাখা হয়নি।

গাইবান্ধার উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, জেলাটি দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে কর্মসংস্থান সৃষ্টি, কৃষির উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ এবং চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষের সুযোগ-সুবিধা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

এ ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক ব্যবহারের বিষয়েও উদ্বেগের কথা জানান প্রতিমন্ত্রী। গাইবান্ধায় আসার আগে তিনি এ বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নিয়েছেন বলেও জানান।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream